Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে স্কুলের জমিতে দোকান নির্মান করে ভাড়া দেওয়ার পায়তারা 

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৩ পিএম

সিদ্ধিরগঞ্জে স্কুলের জমিতে দোকান নির্মান করে ভাড়া দেওয়ার পায়তারা 
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : স্কুলের জমিতে দোকান নির্মান করে ভাড়া দেওয়ার পায়তারা সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী আবাসন প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে। এ চরম ক্ষোভ বিরাজ করছে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিংস্থ ভূমি পল্লী প্লট মালিক সদস্যদের মধ্যে।

 

স্কুলে জন্য নির্ধারিত জমিতে অতি মুনাফার লোভে এ দোকান নির্মান করে ভাড়া দেওয়ার পায়তারা করছে সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী আবাসন প্রকল্প কর্মকর্তা। তবে ভূমি পল্লী আবাসন প্রকল্প সমিতির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান জানান, আমরা স্কুলের অনুমোদনের জন্য কাজ করছি। তাছাড়া এখন যে দোকান গুলো নির্মান করা হচ্ছে অনুমোদন পেলে ঐস্থানে স্কুল নির্মান করা হবে। 


ভূমি মন্ত্রনালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ২২৪টি প্লট রয়েছে সিদ্ধিরগঞ্জের এ ভূমি পল্লী আবাসন প্রকল্পে বসবাসকারী ছেলে-মেয়ের লেখা পড়ার জন্য স্কুলের ‘‘ভূমি পল্লী আবাসন আদর্শ বিদ্যালয়’’ নামে নাম করণ করে জমি নির্ধারণ করে সাইনবোর্ডও টানানো রয়েছে দীর্ঘদিন যাবত। প্রায় এক দশক পেরিয়ে গেলেও ভূমি পল্লী আবাসন প্রকল্প কর্মকর্তা তাদের স্কুলের কাজ ধরেনি।

 

ফলে এ ভূমি পল্লী আবাসন প্রকল্পের মধ্যে বসবাসকারী ছেলে-মেয়েদের নিয়ে অভিবাবকরা রয়েছে অনেকটাই বিপদের মধ্যে। ভূমি পল্লী আবাসন প্রকল্পের মধ্যে বসবাসকারী মোঃ জাফর আহমেদ নামে এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, ৮ বছর পেড়িয়ে গেলো এ ভূমি পল্লী আবাসন প্রকল্পে বসবাস করে আসছি। দীর্ঘ দিনেও স্কুল নির্মান না করায় ছেলে-মেয়েদের নিয়ে সমস্যার মধ্যে আছি। এখনও আমার ছেলে-মেয়েদের নিয়ে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্কুলে নিয়ে যেতে হয়। এতে করে যানজটসহ নানা সমস্যার মধ্যে পড়তে হয়।  


এবিষয়ে কথা হলে, ভূমি পল্লী আবাসন প্রকল্প সমিতির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান জানান, আমরা স্কুলের অনুমোদনের জন্য কাজ করছি। তাছাড়া এখন যে দোকান গুলো নির্মান করা হচ্ছে অনুমোদন পেলে ঐস্থানেই স্কুল নির্মান করা হবে। স্কুলের জমি দোকান নির্মান করতে পারেন কি না জানতে চাইলে তিনি ফোনটি কেটে দেন। 


এ ব্যাপারে ভূক্তভোগীরা জেলা প্রাশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন