শুক্কুর মাহমুদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২২ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদের আত্মার মাগফেরাত কামনা করে রূপগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রয়ারি) বিকাল ৪টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ইউনিয়ন সভাপতি নেওয়াজ রফিকের সভাপতিতে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন ভুইয়া, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহিন খান।
বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী আলী আকবর, গোলাকান্দাইল ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের কার্যকরী সভাপতি ইয়াছিন মোল্লা, সাধারণ সম্পাদক তালাল মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলম প্রমুখ।
এসময় শুক্কুর মাহমুদের স্মৃতিচারণ কওে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন ভুইয়া, শাহিন খান ও মাওলানা নেওয়াজ রফিক। দেয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নেওয়াজ রফিক।


