রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে তৌফিকুর রহমান স্বাধীন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় ওই শিক্ষার্থী বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। তৌফিকুর রহমান স্বপন উপজেলার দড়িকান্দি এলাকার শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় শহিদুল ইসলাম রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শিক্ষার্থীর বাবা শহিদুল ইসলাম জানান, তার ছেলে তৌফিকুর রহমান স্বাধীন আজ (৩ ফেব্রয়ারি) এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। রোববার সন্ধ্যায় সে পড়া শেষে বাড়ি থেকে বের হয়ে পরে আর বাড়ি ফেরেনি। তাকে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির করলেও তাকে পাওয়া যায়নি।


