Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৪ পিএম

রূপগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে ৩ টি ইজিবাইক গ্যারেজের পল্লী বিদ্যুতের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনজনকে মোট ১ লাখ ২০ টাকা জরিমানা করা হয়। 


সোমবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার চনপাড়া পূনর্বাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নেতেৃত্বে এ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়। 


এসময় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় গ্যারেজ মালিক খালেক মিয়াকে ৫০ হাজার, রেবেকা বেগমকে ৫০ হাজার, জামাল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 


অভিযানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুর রহিম, এজিএম ফিন্যান্স সাইদুল খান ও পুলিশসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন