রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সারাদেশের ন্যায় রূপগঞ্জে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ বছর রূপগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার ১১ জন ও দাখিল পর্যায়ে ৭৭৬ জন ও ভোকেশনাল পর্যায়ে ২২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। আজ কোন কেন্দ্রেই পরীক্ষার্থী বহিস্কারের ঘটনা ঘটেনি।


