Logo
Logo
×

নগরের বাইরে

জীবন দেবো তো, মাঠ দেবোনা : পলাশ

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪০ পিএম

জীবন দেবো তো, মাঠ দেবোনা : পলাশ
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ পলাশ ও আলীগঞ্জ ক্লাবের সভাপতি বলেছেন, আলীগঞ্জ মাঠ রক্ষায় সংগ্রাম করতে করতে দীর্ঘপথ অতিক্রম করেছি। রাজপথে কখনো মানববন্ধন, কখনো মিছিল, কখনো সংগ্রাম করতে হয়েছে। বুলড্রেজার নামানো হলে মাঠ রক্ষায় মানুষ জীবন বাজি রেখে প্রতিবাদ করেছে। মাঠ রক্ষায় সাবেক ফুটবলাররাও অনেক অবদান রেখেছে। মাঠ দখল করে ভবন নির্মাণ করতে বারবার চেষ্টা করা হয়েছে। তবে এখানকার মানুষ মাঠ রক্ষায় সবসময়ই স্বোচ্চার ছিলো। যার ফলে এমাঠ এখনো টিকে আছে। 

 

সোমবার বিকেল ৩ টায় ফতুল্লায় পাগলায় আলীগঞ্জ মাঠে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার প্রীতি ফুটবলের ম্যাচের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মোহামেডান  ও আবাহনীর সকল কর্মকর্তা, খেলোয়াড় , সাবেক তারকা  খেলোয়াড়  এবং পলাশ কেক কেটে মুজিববর্ষ উদযাপন করেন। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন তিনি। 

 

অনুষ্ঠানে পলাশ আরো বলেন,  আলীগঞ্জ মাঠ আমাদের কল্যাণে ফসল। ফুটবল খেলা বাংলাদেশের ঐতিহ্য ধারণ করে। চট্টগ্রাম আবাহনী এবং মোহামেডান খেলার মাধ্যমে মাঠ রক্ষার আন্দোলনে বিরাট ভুমিকা রাখবে। আবাহনী-মোহামেডান এর লড়াই মানে অন্য রকম অনুভূতি, অন্য রকম উত্তেজনা ও রোমাঞ্চ। এবার মুজিব শতবর্ষ উপলক্ষে সেই উত্তেজনার পারদ ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জে এসেছে তারা। 

 

ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলাটি প্রাণবন্ত করে তুললেও কাঙ্খিত গোলের দেখা কেউই পায়নি। শেষ পর্যন্ত গোলশূন্য হয়েই মাঠ ছাড়ে দুইদল। 

 

প্রীতি ম্যাচের অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, বাদল রায়, জনি, রিয়াজ, গাফফার, সাব্বির, নকিব, আরমান আজিজ, আলীগঞ্জ ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও ক্লাবের ফুটবল সেক্রেটারি হাজী রফিকুল ইসলাম শামীম, আলীগঞ্জ ক্লাবের সহসভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম মেম্বার, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন