বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে সন্ত্রাসী রুবেল গংদের হামলায় গৃহবধূসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (ফেব্রুয়ারি) বেলা ১১টায় বন্দর উপজেলার নেহাল সরদারেরবাগ এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।
আহতরা হলো সাহেব আলী (৭২), তার ছেলে মোক্তার হোসেন (৩৫) ও গৃহবধূ আছিয়া বেগম (২৮)। এ ব্যাপারে সাহেব আলী বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আহত সাহেব আলী জানান, গত ৯ মাস পূর্বে আমার ছেলে ইটখোলা লেবার সরদার নূর হোসেনের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে একই এলাকার মৃত জাকির হোসেন মিয়ার ছেলে চাঁদাবাজ রুবেলগং। এ নিয়ে ওই সময় তাদের সাথে আমাদের ঝগড়া হয়। এ ঘটনায় উভয় পক্ষের দায়েরকৃত মামলা আদালতে বিচারধীন রয়েছে। গত ৩ মাস পূর্বে আমি ও আমার ছেলে নূর হোসেনসহ ৬ জন আদালতে আত্মসমর্পণ করে জামিনে আছি।
জামিনে আসার পর থেকে সন্ত্রাসীদের ভয়ে আমরা বাড়িতে উঠতে না পেরে র্দীঘ ৩ মাস সোনারগাঁ থানার মীরেরটেক এরাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছি। এর ধারাবাহিকতায় সোমবার সকালে আমার পরিবারের সকলে আমাদের নিজবাড়িতে আসলে রুবেল ও তার ভাই নূর মাস্তান, বোন কল্পনা বেগম ও মা শরুফা বেগম ক্ষিপ্ত হয়ে আমাকে, আমার ছেলে ও তার স্ত্রীকে বেদম পিটিয়ে জখম করে।


