Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ২ নারী মাদক ব্যবসায়ীসহ আটক ৬

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২০ পিএম

বন্দরে ২ নারী মাদক ব্যবসায়ীসহ আটক ৬
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ও ৩০ পুড়িয়া হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 


রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১২টায় মদনপুরস্থ নিরিবিলি হোটেলের সামনে থেকে এবং শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বন্দর থানার ফরাজিকান্দা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।


থানা সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সিরাজ দৌল্লাসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বন্দর থানার সোনাকান্দাস্থ বীরমুক্তিযোদ্ধা আনিসুজ্জামান সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় ৩০ পুড়িয়া হেরোইনসহ চর-ঘারমোড়া এলাকার আইয়ুব আলী মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মুহুরি মিজানুর রহমান লিংকন (৩৮) ও একই থানার ফরাজিকান্দা লাহরবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলাম মিয়ার ছেলে মামুন (৪৫) কে গ্রেপ্তার করে। 


এ ছাড়াও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হক শিকদারসহ সঙ্গীয় র্ফোস গত রোববার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে মদনপুর বাসস্ট্যান্ডস্থ নিরিবিলি হোটেলের সামনে থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কুমিল্লা জেলার সদর থানার তারাপুর এলাকার জামাল হোসেন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী আনোয়ার হোসেন (২৫) একই এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে জাকির হোসেন (২৮) একই জেলার একই থানার সুয়াগাজীস্থ দলিবোটেক এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে দিলরুবা (২৬) ও সোনারগাঁ থানার মুছারচর এলাকার তালেব আলী মিয়ার মেয়ে তাছলিমা বেগম (৩২) কে আটক করে। 


এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে। যার মামলা নং- ২(২)২০ ও ৩(২)২০। আটক ৬ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মামরায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন