Logo
Logo
×

নগরের বাইরে

বায়ু দুষণ নিয়ন্ত্রণে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের সভা

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২২ পিএম

বায়ু দুষণ নিয়ন্ত্রণে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের সভা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লায় বায়ু দূষণ নিয়ন্ত্রণ, সনাতন পদ্ধতির ইট ভাটাকে আধুনিক পদ্ধতিতে রূপান্তর, শর্ত মেনে ভাটা পরিচালনা ইত্যাদি বিষয়ে ইটভাটা মালিক সমিতি নেতৃবৃন্দ ও উদ্যেক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বক্তাবলী খেয়াঘাট সংলগ্ন স্থানীয় চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বক্তাবলী ও এনায়েতনগর ইউনিয়নের ইটভাটার মালিকদের নিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।


নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মইনুল হক, ফতুল্লা থানা ইটভাটা মালিক সমিতির সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ইটভাটা ব্যবসায়ী আসাদুজ্জামান, হাজী সামেদ আলী, হাজী আব্দুর রহিম, আবুল কাশেম, তৈয়ব আলী, খবির উদ্দিন, আব্দুল আলিম, মহিউদ্দিন, মাসুম প্রমুখ। 


পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার বলেন, পরিবেশ ছাড়পত্র ছাড়া কোন ইটভাটা নয়। সরকারি আইনকে মেনে নিয়ে এবং পরিবেশ দূষণ যাতে না সেইসব নিয়ম মেনে ইটভাটা পরিচালনা করতে হবে। বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে হবে এবং সনাতন পদ্ধতির ইট ভাটাকে আধুনিক করতে হবে। ইটভাটা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং শিশু, গর্ভবতী মহিলা দিয়ে কাজ করানো চলবে না। 


তিনি আরও বলেন, পরিবেশ দূষণ করছে এমন কোন ইটভাটা চালাতে পারবে না। উচ্চ আদালতে যে রায় দিয়েছে সেটাকে সম্মান দিয়ে আমাদের সবাইকে মেনে চলতে হবে। ইতিমধ্যে পরিবেশ দুষণকারী ইটভাটাগুলো উচ্ছেদসহ জরিমানা করা হয়েছে।তাই সবাইকে সাবধান করে দিচ্ছি পরিবেশ দুষণকারী কোন ইটভাটাকে ছাড় দেয়া হবে না। এসময় পরিবেশ দুষণে সকল ইটভাটা মালিকদের সচেতন করেন তিনি।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন