Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন কাউন্সিলর ইকবাল

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৭ পিএম

সিদ্ধিরগঞ্জে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন কাউন্সিলর ইকবাল
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের ২নং ওর্য়াডের কেন্দ্রীয় বাইতুন নূর জামে মসজিদের ৩য় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেছেন নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। 


সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমাপাড়াস্থ মিজমিজি হাজী আ. সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ উদ্বোধন করেন তিনি
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মিজমিজি হাজী আ. সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি হাজী ইয়াসিন মিয়া, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী আ. সামাদ, আব্দুল হেকিম, হাজী শাহ-আলম, মাওলানা আমিনুল ইসলাম, হাজী সিদ্দিক আলী, হাজী জহিরুল ইসলাম, কামাল হোসেন, সোলেইমান পলাশ, ইসমাইল হোসেন, মাস্টার মহিউদ্দিন ও জসিম উদ্দিন প্রমুখ।


ঢালাই কাজের উদ্বোধনের আগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় কাউন্সিলর ইকবাল হোসেনের পিতা মরহুম হাজী ইদ্রিস আলী ও স্ত্রী মরহুমা শেফালি বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন