Logo
Logo
×

নগরের বাইরে

এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ এড়াতে সড়কে কাউন্সিলর ফারুক

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৭ পিএম

এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ এড়াতে সড়কে কাউন্সিলর ফারুক
Swapno


 
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াতে দুর্ভোগ লাগবে সড়কের যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকায় নেতাকর্মীদের নিয়ে দায়িত্ব পালন করেছেন নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক। পাশাপশি যানজট নিরসনে কাজ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা ও জেলা ট্রাফিক পুলিশ। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত শিমরাইল-আদমজী-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে তারা অবস্থান নেন।

সরজমিনে দেখা গেছে, সকাল ৮টা থেকেই সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় কাউন্সিলর ফারুকের নেতৃত্বে ইয়াছিন, বাবু, জাহাঙ্গীর, দুলাল, শামীম, মোতাহার হোসেন মনাসহ স্বেচ্চাসেবীরা সড়কে বিভিন্ন পয়েন্টে থেকে যানজট নিরসনে নিয়োজিত হন।

এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান, জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট শফিকুল ইসলাম, এটিএসআই আনোয়ারকেও দেখা যায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে।

এ ব্যাপারে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জানায়, আমি জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলর। তাই ওয়ার্ডবাসীর প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। আমার ওয়ার্ডসহ আশ পাশের কয়েকটি ওয়ার্ড থেকে কয়েক হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করতে আমার ওয়ার্ড এলাকা দিয়ে যাতায়াত করে থাকে। আর সিদ্ধিরগঞ্জ পুলটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। তাই পরীক্ষার্থীদেরকে নির্বিঘ্নে কেন্দ্রে যাতায়াতের জন্য প্রতিবছর সকল পাবলিক পরীক্ষার সময় আমি আমার লোকজন নিয়ে যানজট নিরসনে কাজ করে থাকি। এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, প্রতি বছর বিভিন্ন পরীক্ষার সময় নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকের নেতৃত্বে ট্রাফিকের ন্যায় কাজ করে আসছে স্বেচ্ছাসেবীরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন