Logo
Logo
×

নগরের বাইরে

রক্ষা পেল দিনমজুরের ডানহাত : শ্রমিক নেতা পলাশের আর্থিক সহায়তা 

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:১০ পিএম

রক্ষা পেল দিনমজুরের ডানহাত : শ্রমিক নেতা পলাশের আর্থিক সহায়তা 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ভাঙ্গা হাতটিতে পচন ধরে গিয়েছিল। তাও আবার ডানহাত। চিকিৎসকের আশঙ্কা ছিল হাতটি কেটে ফেলতে হবে।  চিকিৎসকের কথা শুনে মাথায় আকাশ  ভেঙ্গে পড়েছিল দিনমজুর ইজিবাইক চালক ইদ্রিস আলীর। যখন তিনি তাঁর হাতটি কেটে ফেলার দিকে এগোচ্ছিলেন, ঠিক তখনই তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে  দেন  মেহনতি মানুষের সহায় শ্রমিক নেতা কাউছার আহম্মেদ পলাশ। 

 

গত ১৫ দিন আগে ঢাকার একটি হাসপাতালের ইদ্রিস আলীর অপারেশনের সমস্ত ব্যয়ভার গ্রহণ করেন এ শ্রমিক নেতা। পলাশের উদ্যোগে রক্ষা পায় দিনমজুর ইদ্রিস আলীর ডান হাত।  

 

খোঁজ নিয়ে জানাগেছে, এক বছর আগে ফতুল্লার দাপা এলাকায় ইজিবাইকে করে ৪/৫ জনের সাথে ইদ্রিস আলী পাগলাস্থ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। ইজিবাইকটিকে একটি মটর সাইকেল ধাক্কা দিলে তা উল্টে যায়। এতে মারাত্মক আহত হন দিন মজুর ইদ্রিস। এ সময় তার ডানহাতটি গুরুতর জখম হয় এবং ভেঙ্গে যায়। আহতবস্থায় প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন তিনি। কিন্তু এতেও তিনি পুরোপুরি সুস্থ হননি। 

 

পরে ইদ্রিস আলী নারায়ণগঞ্জের হাড়ভাঙ্গা চিকিৎসালয়ে বেশ কয়েক মাস হাতের চিকিৎসা করান। যখন সেখানেও তিনি সুস্থ হওয়ার কোন সম্ভাবনা দেখেননি, তখনই তিনি তার গ্রামের বাড়ি পিরোজপুরে চলে যান। সেখানে গিয়ে গ্রাম্য চিকিৎসকের শরণাপন্ন হয়ে তিনি তার হাতের চিকিৎসা করান। কিন্তু না, এতোদিনে তার ডান হাতটিতে পচন শুরু হয়ে গেছে।  শুরু হয় পচন ধরা হাতে প্রচণ্ড ব্যাথা। অসহ্য যন্ত্রণা নিয়ে তিনি জীবন যাপন করা শুরু করেন। অর্থাভাবে হাতটি কেটে ফেলার জন্য  প্রয়োজনীয় অর্থও ছিল না তার কাছে।

 

ইদ্রিস আলীর মানবেতর জীবন যাপন ও তার কষ্টের কথা জানতে পেরেছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশ। তিনি অসহায় ইদ্রিসের কথা শুনে চিকিৎসার উদ্যোগ নেন। নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আহত ইদ্রিসের পচন ধরা হাতটি রক্ষার জন্য ১ লাখ ২০ হাজার টাকা খরচ করেন।

 

আহত ইদ্রিস আলী কান্নাজড়িত কন্ঠে বলেন,‘আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আছে হুনছি, কিন্তু বাস্তবে শ্রমিক নেতা পলাশ ফেরেস্তো রূপেই আমার হাতটি কেটে ফেলা থেকে রক্ষা করেন। আল্লাহ আমারে সুস্থ করবেন কিন্তু উছিলা হয়েছেন তিনি। আমার ৫ সন্তানের দিকে তাকাইয়া আল্লাহ যেনো হাতটিকে সুস্থ করে দেন। ’

 

এ ব্যাপারে কাউছার আহম্মেদ পলাশ বলেন, মানুষ মানুষের জন্য। কাউকে সাহায্য সহযোগতা করলে সৃষ্টিকর্তা আল্লাহ খুশি হন। সেদিক লক্ষ্য করেই তার চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। জানিনা কতটুকু করতে পেরেছি। আমরা নেতারা মঞ্চে বক্তৃতায় অনেক কথাই বলি। কিন্তু সাধারণ মানুষের পাশে আমরা কতটুকু দাঁড়াতে পারি। 

 

তিনি আরো বলেন, কাউকে সহযোগিতা করার বিষয়টি প্রচারের বিষয় না, এটা পরকালের চিন্তা করেই সবার অসহায়ের পাশে দাঁড়ানো উচিত। 


এ ব্যাপারে চিকিৎসক মেজর ডা. সোহেলুর রহমান বলেন, ইদ্রিস আলীর হাতের হাড়গুলোর অবস্থা খুবই নাজুক ছিল। প্রথমে মনে করেছিলাম তার হাতটি কেটে ফেলতে হবে। পরীক্ষা নিরীক্ষা করে ঢাকাস্থ বাংলা মটর এলাকার পদ্মা জেনারেল হাসপাতালে প্রথমে ভর্তি করানো হয়। এরপর তার হাতে সফল অপারেশনটি করা হয়। আশা করি আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে হয়ে উঠবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন