Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ২টি গভীর নলকুপ স্থাপন করলেন কাউন্সিলর সাগর

Icon

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৫ পিএম

বন্দরে ২টি গভীর নলকুপ স্থাপন করলেন কাউন্সিলর সাগর
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে নাসিক ১৯নং ওয়ার্ড মদনগঞ্জ শান্তিনগর এলাকায় সিডিসি প্রকল্পের মাধ্যমে গভীর নলকুপ স্থাপনের উদ্বোধন করেন কাউন্সিলর ফয়সাল মো. সাগর। 


রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় শান্তিনগর সিডিসি ২টি গভীর নলকুপসহ ৫টি লেট্রিন ও ২টি ড্রেন এবং ২টি ছোট আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলী নওশাদ, শান্তিনগর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী কফিলউদ্দিন, শান্তিনগর নতুন  জামে মসজিদ কমিটির সভাপতি মোশারফ হোসেন, সুজন মাতবর, আকতার হোসেন মাতবর, সেলিম  মাদবর,  সিডিসি সভাপতি সুলতানা, প্রকল্পের সিএফ কানিজ ফাতেমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন