Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ 

Icon

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২২ পিএম

রূপগঞ্জে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ 
Swapno

রূপগঞ্জ  (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে একটি প্রতিষ্ঠানে ভূয়া জমি বিক্রয়ের মাধ্যেমে ৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে পাওয়া গেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় মজিবুর রহমান নামে ওই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


রোববার (২ ফেব্রয়ারি) সকালে রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মজিবুর রহমান পেশায় একজন দলিল লেখক।


প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা ও মামলার বাদী রাজ্জাক লিটন জানান, উপজেলার সদর ইউনিয়নের শিমুলিয়া ও রঘুরামপুর এলাকায় তাদের প্রতিষ্টানের একটি আবাসন প্রকল্প রয়েছে। সে প্রকল্পে জমি কিনে দেয়ার মিডিয়া হিসেবে কাজ করতেন ওই এলাকার অহিদুল্লাহর ছেলে বেলায়েত হোসেন টিক্কা। সে গত বছরের বিভিন্ন সময় ছোলেমা খাতুন, নাইম হোসেন, শরিফ হোসেন , আলমগীর হোসেন, আল আমিন সরকার, মর্জিয়া বেগমসহ আরো লোকজনের জমি প্রতিষ্ঠানে বিক্রি ও বায়না করে ৫ কোটি টাকা কোম্পানির কাছ থেকে তুলে নেয়। পরবর্তিতে জানা যায়, বেলায়েত হোসেন টিক্কা নিজে ও সহযোগিদের নামে সেসব জমি পূর্বেই ক্রয় করে পরে প্রতিষ্ঠানে দাতাদের প্রলুব্ধ করে পুনঃবিক্রি করেন। 

 

এ ঘটনায় প্রতিষ্ঠানের এমডি মাহবুবুর রহমান ও চেয়ারম্যান শারমীন সুলতানার নির্দেশক্রমে গত শুক্রবার প্রতিষ্টানের আইন উপদেষ্টা রাজ্জাক লিটন বাদি হয়ে প্রধান আসামি বেলায়েত হোসেন টিক্কা, তার সহযোগী নাজিম উদ্দিন, বাবুল মিয়া, আওলাদ হোসেন, মাহবুবুল, মারুফসহ প্রতারক ১৩ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় প্রতারণার মামলা করেন। 


এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান বলেন, টাকা আত্মসাতের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন