Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক ক্লাশ রুটিন বিতরণ

Icon

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৭ পিএম

সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক ক্লাশ রুটিন বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জেলা পুলিশের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক ক্লাশ রুটিন বিতরণ করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নাসিক ৩নং ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকাস্থ শিফা ইন্টারন্যাশনাল স্কুলে কয়েকশত শিক্ষার্থীদের মাঝে এ ক্লাশ রুটিন বিতরণ করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ফারুক।


এর আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ওসি মো. কামরুল ফারুক। তিনি মাদক ও অসৎ সঙ্গ ত্যাগ করার জন্য শিক্ষার্থীদের উপদেশ দেন। এছাড়া সমাজের কোথাও কোন ধরনের অপরাধ ঘটলে সঙ্গে সঙ্গে ক্লাশ রুটিনে প্রদত্ত বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও থানার হেল্প লাইনে জানানোর জন্য সকলকে আহ্বান জানান।


এসময় উপস্থি ছিলেন, স্কুলের চেয়ারম্যান ও আরটিভির সাংবাদিক মো. শাহাদাৎ হোসেন স্বপন, পরিচালক মো. আলমগীর হোসেন, খন্দকার হাফেজ উদ্দিন, স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. নাজমুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ রিপোর্টারস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নবচেতনা পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আল আমিন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এমএ শাহীন, দৈনিক খবরপত্র পত্রিকার সাংবাদিক আব্দুল হাই আশিক, দৈনিক ডেসটিনির সাংবাদিক মো.আরিফ হোসেন, দৈনিক খোলা কাগজের সাংবাদিক ইসমাইল হোসেন মিলন ও বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আহমেদসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন