রূপগঞ্জে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৪ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার কাঞ্চন পৌর এলাকায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মীর আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি হান্নান শাহ, সহসভাপতি সফি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলম বাদশা, জয়নাল আবেদীন হাজারী, কাঞ্চন পৌর জাতীয় পার্টির সভাপতি আলী হোসেন খান, সাধারণ সম্পাদক মনির হোসেন, আবুল কাশেম, শাহজালাল, পৌর যুব সংহতির নেতা মকবুল হোসেন, দানিছ মিয়া প্রমুখ।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি মীর আনোয়ার হোসেন জানান, রূপগঞ্জের সন্তান মো. সাইফুল ইসলাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতা কর্মীদের গর্বিত করেছেন। তার এ অর্জনে আমরা তাকে সংবর্ধনার উদ্যোগ নিয়েছি।


