বন্দরে ১২ ফুট রাস্তা দাবিতে বিক্ষোভ মিছিল, স্মারক লিপি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৮ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ১২ ফুট রাস্তার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড’র চুনাভূরাবাসী।
রোববার (২ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে এলাকাবাসী বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারক লিপি প্রদানসহ স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান ও বন্দর থানা অফিসার ইনর্চাজ এর কাছে স্মারক লিপির অনুলিপি প্রদান করেন।
এ বিষয়ে সমাজ সেবক মোঃ ওয়াদুদ হোসেন জানান, চুনাভূরা এলাকাবাসীর কবরস্থানে যাওয়ার জন্য ৬ ফুট রাস্তা ছিল। বর্তমানে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার হোসেন প্রধান উদ্যোগে রাস্তাটি প্রশস্ত করনের উদ্যোগ গ্রহন করে। এলাকার সবার সম্মতিক্রমে পূর্বের রাস্তার মাঝখান থেকে দুই দিকে ১২ ফুট রাস্তা প্রশস্ত করার জন্য একমত হয়।
এরপর উত্তর দিক হতে রাস্তা প্রশস্ত করনের কাজ শুরু করা হয়। রাস্তা প্রশস্ত করনের স্বার্থে চুনাভূরা এলাকার অনেক দিনমজুর পাকা ও কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে ফেলা হয়েছে। রাস্তা প্রশস্ত করনে কাজের শেষ প্রান্তে এসে এ কাজ থেমে যায়। এ নিয়ে উক্ত এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মোঃ আসলাম, মঞ্জুর আলম, আরী হোসেন, ছানোয়ার হোসেন, গোলজার হোসেন, নয়ন মিয়া, আসাদুল্লাহ, আব্দুর রাজ্জাক, সোহেল, রাসেল, ইদ্রিস আলী, ইয়াছিন, মাহাবুব, জুয়েল, দুলাল, স্বপন, আলী হোসেন, নূর ইসলাম, হাফিজুল, বাবুল, আব্বাস আলী, খোকন ইসলাইল, ইকবাল, জনীসহ প্রায় শতাধিক এলাকাবাসী।


