Logo
Logo
×

নগরের বাইরে

প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

Icon

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৬ পিএম

প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  সিদ্ধিগঞ্জে অপ্রাপ্ত বয়সী ১৬ বছরের কিশোরী প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে হাসান (২১) নামে এক প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারী) রাতে সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষক হাসান লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার ভেরভিড়ির হাট এলাকার জয়নাল আবেদীনের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকার জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষক প্রেমিক হাসান ও ধষিতা কিশোরী সিদ্ধিরগঞ্জের একই এলাকায় বসবাস করতো। একই এলাকায় বসবাসের সূত্র ধরে তাদের পরিচয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু ধর্ষক হাসান একজন বিবাহিত এবং তার সন্তানও রয়েছে।

তারপরও সে ওই কিশোরীর সাথে সম্পর্কের সূত্র ধরে গত ২/৩ দিন আগে তাকে ফুঁসলিয়ে বাড়ি থেকে বাগিয়ে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। 

শনিবার রাতে ওই কিশোরীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ধর্ষক হাসানকে গ্রেফতার এবং কিশোরীটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতেই কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, শনিবার রাতে আদর্শনগর এলাকা থেকে কিশোরীকে ধর্ষণের অভিযোগে হাসানকে গ্রেফতার করা হয়েছে। 

ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। রবিবার সকালে ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতালে এবং দুপুরে ধর্ষক হাসানকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন