রূপগঞ্জ প্রেসক্লাব’র উদ্যোগে এতিম ও দুঃস্থদের বস্ত্র বিতরণ
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫০ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে শতাধিক এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। রোববার (২ ফেব্রয়ারী) দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান।
আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আলম হোসেন, উপদেষ্টা মাসুদ করীম, সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক খলিল শিকদার, সিনিয়র সাংবাদিক সাত্তার আলী সোহেল, জিএম সহিদ, এ হাই মিলন, নিজাম উদ্দিন আহমেদ, মীর শফিকুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের ভিপি সাইফুল ইসলাম তুহিন প্রমুখ। এসময় ভুলতাস্ত নাহাটি এলাকার একটি এতিম খানার শতাধিক এতিম শিশুদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়।


