বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে গিয়াস উদ্দিন ষ্টোরে চুরি সংগঠিত হয়েছে। অজ্ঞাত চোরের দল সাটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে পালিয়ে যায়। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে বন্দর উপজেলার ঘারমোড়া এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে।
দোকান মালিক তাপস জানায়, শনিবার রাত ১১টায় দোকান বন্ধ করে বাসা ঘুমাতে যাই। ওই সুযোগে অজ্ঞাত নামা চোর কৌশলে দোকানের সাটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ১ হাজার টাকা ও ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের সিগারেট, লোশন, তেল, পেষ্টসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।


