Logo
Logo
×

নগরের বাইরে

কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে কোন বাধা নেই : বাবু নগরী

Icon

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৫ পিএম

কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে কোন বাধা নেই : বাবু নগরী
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মহাসম্মিলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবু নগরী বলেন, কাদিয়ানীরা এই আকিদাকে মানেনা। তাঁরা আমাদের নবীকে শেষ নবী মানেনা। কাদিয়ানীরা আমাদের নবীর সাথে বেয়াদবী করেছে সুতরাং তারা কাফের।

 

তাই সরকারের কাছে আমদের এবং সকলের দাবি সরকার যেনো এই কাফের কাদিয়ানীদের অবিলম্বে সাংবিধানিক ভাবে কাফের ঘোষণা করে। কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে কোন বাধা নেই।

 

বিশ্বের প্রায় ১০৫টির বেশি ইসলামী সংগঠন কাদীয়ানীদের রাষ্ট্রয়ভাবে অমুসলিম ঘোষণা করেছে। তাই আমি বলবো কাদিয়ানীদরে সরকারি ভাবে কাফের ঘোষণা করার আন্দোলন শুরু হলে সেই আন্দোলনে জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও মানুষ শরীক হবেন। 


শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবির ইসলামী সম্মেলনে এসব কথা বলেন তিনি।


প্রসঙ্গত, কাদিয়ানীদের বিরুদ্ধে খতমে নবুওয়াতের বিশ্বাস অস্বীকার, নবুওয়াত দাবি, নবীগণের সাথে বেয়াদবি ও অশালীন বক্তব্য, মুসলমানদের কাফির বলা ও অকথ্য ভাষায় গালিগালাজ করা ইত্যাদি সহ নানা অভিযোগ উত্থাপন করে আসছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। এরই প্রেক্ষিতে এই ইসলামী মহাসমাবেশের ডাক দেয়া হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন