Logo
Logo
×

নগরের বাইরে

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি শ্রমিকলীগ নেতা পলাশ’র

Icon

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৬ পিএম

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি শ্রমিকলীগ নেতা পলাশ’র
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করে, আমরা প্রয়োজনে তাদের নিরাপত্তা দিবো। খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করবে, আমরা তাদেরও নিরাপত্তা দিবো। কিন্তু কাদিয়ানীরা মুসলমান ধর্মের নাম ব্যাবহার করে বিভ্রান্ত ছড়াবে, এ টা মেনে নেওয়া হবে না। কাদিয়ানীরা যে দাবিগুলো করছে একজন মুসলিম হিসেবে তা কোনভাবেই মেনে নেয়া সম্ভব না।

 

মুসলমান পরিচয়ে এরা অমুসলিমের মত যেসব কাজ করছে সেগুলো মানা যায়না আর তাই অচিরেই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবি মহাসম্মেলনে জানিয়েছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ। 


শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবির ইসলামী সম্মেলনে এ দাবি করেন তিনি।


কাউসার আহমেদ পলাশ আরো বলেন, সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান। দুনিয়ার স্বার্থে অনেক বক্তব্য ও মিছিল অতীতে করেছি তবে আজকের এই মিছিল ও স্লোগানের জন্য আল্লাহর নবী সাফায়াত করবেন বলে আশা রাখি। এরআগে পাগলা থেকে অনেক লোকজন নিয়ে মহাসমাবেশস্থলে আসেন পলাশ।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন