নারায়ণগঞ্জকে শাপলা চত্ত্বরে পরিণত করা হবে : খোরশেদ’র হুঁশিয়ারি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৫ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আগামী তিন মাসের মধ্যে সরকার কাদিয়ানিদের যদি অমুসলিম ঘোষণা না করে তবে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ডাকা সমাবেশে যে ধরণের ঘটনা ঘটেছে প্রয়োজনে নারায়ণগঞ্জকে শাপলা চত্ত্বরে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন মহানগর যুব দলের সভাপতি ও নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবির ইসলামী সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।
খোরশেদ আরো বলেন, সরকারের কাছে এমপিত্ব, মন্ত্রীত্ব কিংবা খাওয়া-পড়া চাইনা আমরা, নবীর ইজ্জত রক্ষা করতে চাই। সেটি করতে আমরা রাজপথে তাজা রক্ত ঢেলে দেবো। তিনমাসের মধ্যে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করলে প্রয়োজনে নারায়ণগঞ্জকে শাপলা চত্ত্বরে পরিণত করা হবে। কাদিয়ানীরা এদেশে নাগরিক সুবিধা নিয়ে বসবাস করুক তবে তাদের অমুসলিম হিসেবে ঘোষণা করতে হবে। আর কাদিয়ানীদের উপাসনালয়গুলোও বন্ধ করতে হবে।


