Logo
Logo
×

নগরের বাইরে

ডিজে পার্টি বন্ধে সামাজিক উদ্যোগের প্রয়োজন : বন্দর থানা ওসি

Icon

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৪ পিএম

ডিজে পার্টি বন্ধে সামাজিক উদ্যোগের প্রয়োজন : বন্দর থানা ওসি
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেছেন, বিভিন্ন অনুষ্ঠানে আনন্দের নামে ডিজে পার্টিসহ উচ্চ শব্দে গান বাজিয়ে উন্মাদনা বন্ধে সামাজিক উদ্যোগের প্রয়োজন। শুধু প্রশাসনের একার পক্ষে এটা বন্ধ করা সম্ভব নয়। 


শনিবার (১ ফেব্রয়ারি) বন্দর প্রেসক্লাবে জাতীয় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


 
ওসি রফিকুল ইসলাম বলেন, বিবাহ, খাত্নাসহ বিভিন্ন অনুষ্ঠানে আনন্দের মাত্রা বাড়াতে গান-বাজনা হতেই পারে। তাই বলে মধ্যরাতে ডিজে পার্টির নামে প্রতিবেশিকে ভোগানো সীমা লংঘন। তার মধ্যে একটা সীমাবদ্ধতা অবশ্যই থাকতে হবে।

 

তিনি আরো বলেন, বন্দরের কোন জায়গায় এধরনের পার্টি হচ্ছে তা প্রশাসনের পক্ষে সাথে সাথে জানা সম্ভব নয়। তবে কোন এলাকায় এ ধরনের পার্টি হলে প্রশাসনকে অবহিত করলে প্রশাসন তাৎক্ষণিকভাবে তা বন্ধের ব্যবস্থা করবে।

 

তিনি জানান, এর আগের রাতেই বন্দর থানা প্রশাসন বন্দরের ঋষিপাড়া এবং বন্দর প্রেসক্লাব এলাকার দুইটি ডিজে পার্টি বন্ধ করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন