যেকোন ভাল কাজে সাংবাদিকদের সাথে থাকতে চাই : এমএ রশীদ
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪০ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুত্তিযোদ্ধা¡ এমএ রশীদ বলেছেন, আমি যখন চেয়ারে বসি তখন আমার কোন দলীয় পরিচয় থাকেনা। আমি কোন দলের পক্ষ হয়ে নয়, সাংবাদিকরা যদি আমাকে কোন ভাল কাজে ডাকে আমি অবশ্যই তাদের সাথে থেকে কাজ করতে চাই।
শনিবার (১ ফেব্রয়ারি) বন্দর প্রেস ক্লাবে অনুষ্ঠিত জাতীয় দৈনিক যুগান্তরের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বক্তারা বলেন, সত্যের সন্ধানে নির্ভীক থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যুগান্তর পাঠক সমাজের মন জয় করতে সক্ষম হয়েছে। শুরুতেই মফস্বল এলাকার খবর অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ করে অল্প সময়ে দেশের শীর্ষ স্থানীয় দৈনিকে পরিণত হয়েছে। সত্য প্রকাশ করতে গিয়ে যুগান্তরের সাংবাদিকরা বিভিন্ন সময় হামলা মামলার শিকার হয়েছেন।
‘একুশ মানে এগিয়ে চলা’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে বন্দর স্বজন সমাবেশ।
বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে বন্দর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রানার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূর হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শহীদুল্লাহ মাস্টার, জেলা জাতীয়পার্টির আহবায়ক আবুল জাহের, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুস সাত্তার, বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জিএম মাসুদ, সহসভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, যুগ্ম সম্পাদক নাসিরউদ্দিন, নুরুজ্জামান মোল্লা, শাহজাহান মোল্লা, দীন ইসলাম দীপু, মেহেদী হাসান রিপন প্রমুখ। সংগীত পরিবেশন করেন, হেলেনা রহমান, গৌতম কিশোর ঘোষ এবং কবি সিরাজ ।


