সিদ্ধিরগঞ্জে তানযীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২০ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের পাইনাদী তানযীমুল উম্মাহ মাদরাসা চিটাগাংরোড শাখারবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) স্থানীয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. আবুল বুরহানের সভাপতিত্বে ও মাদরাসা প্রধান মনির হোসেন হেলালীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক মতিঝিল শাখার এজিএম সানোয়ার হোসেন, একুশেটেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সৌরভ ইমাম, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু এডভোকেট মুহাম্মাদ নিজাম উদ্দিন, প্রকৌশলী আবুল বাশার, শেখ মেহেদী হাসান, মোহাম্মাদ আলী আজম খান, কাজী মাওলানা রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোরশেদ আলম, মো. আনোয়ার হোসাইন, নাজির আহাম্মাদ ও ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, মাদরাসার কো-অর্ডিনেটর মুহাম্মাদ হাবিবুর রহমানসহ সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ।
সকালে কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিভিন্ন শ্রেণির ছাত্রদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, তানযীমুল উম্মাহর সংগীত, হদর তিলাওয়াত, ইসলামী সংগীত, মেহমানদের আলোচনা শেষে ব্যাঙ লাফ, ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার দৌড়, মৎস শিকার, হাড়ি ভাঙ্গা, মোরগ লড়াই, ক্রিকেট টুর্নামেন্টসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।


