Logo
Logo
×

নগরের বাইরে

পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি আদর্শ ছাত্র হবে : সুলতান মাহমুদ

Icon

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৭ পিএম

পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি আদর্শ ছাত্র হবে : সুলতান মাহমুদ
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : একসাগর রক্তের বিনিময়ে আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছি তার মর্যাদা রক্ষা করতে পারলে আমাদের দেশ সামনে এগিয়ে যাবে। আমরা আমাদের হীরার টুকরোগুলো যত্ন করলে তারা ভালো ফলাফলের পাশাপাশি দেশকে ভালোবাসতে শিখবে। এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি  তোমাদেরকে আদর্শ ছাত্র হতে হবে।  


শনিবার (১ ফেব্রয়ারি) সকাল সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লাস্থ  নলেজ আইডিয়াল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান শিক্ষক মুহাম্মাদ সুলতান মাহমুদ উপর্যুক্ত কথা বলেন।


সহকারী শিক্ষক মুহা. রাশেদুল ইসলাম সঞ্চালনায় তিনি আরও বলেন, এ বিদ্যালয়ে তোমরা দীর্ঘ ১২টি বছর সুন্দর ও সফলভাবে শেষ করতে পারায় মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং যারা সহযোগিতা করেছেন সেসকল শিক্ষকমন্ডলী, অভিভাবকমন্ডলী ও এলাকাবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন