রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২১ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে হাজী নূর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তারাব পৌরসভার বরপা এলাকায় বিদ্যালয় মাঠে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান, তারাব পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুুল ইসলাম ভূইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওহর লাল ঘোষ, সহকারী শিক্ষক ও কাউন্সিলর লায়লা পারভীন, কাউন্সিলর আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ভূইয়া, আবুলহোসেন পাঠান, ইসরাত জাহান, আফরোজা সুলতানা, ডাক্তার হানিফ সাউদ, হান্নান সাউদ, মহিউদ্দিন ভূইয়া প্রমুখ।


