ইভটিজিং ও বাল্য বিয়ে প্রতিরোধে রূপগঞ্জে মতবিনিময় সভা
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৯ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে ইভটিজিং ও বাল্য বিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের সথে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মোজাম্মেল হক, ফয়সাল সাদেক, হাবিবুর রহমান, শাহিদা প্রমুখ।
ওসি মাহমুদুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের রাস্তাঘাটে কোন বখাটে উত্যক্ত করলে পুলিশকে জানাবে। পুলিশ বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে। এছাড়া কোথাও বাল্য বিয়ে হলে আমাদের জানাবে অথবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে জানাবে।


