বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৯ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ইসলামিয়া ফাযিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য আবুল জাহের বলেন, প্রতি বছর বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিল পরিক্ষা ভালো ফলাফল অর্জন করে আসছে। ২০২০ ইং সালে শিক্ষার্থী এই ফলাফল অজন করে মাদ্রাসার সুনাম বয়ে আনবে। মন দিয়ে লেখাপড়া করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্বব। তাই তোমরা মন দিয়ে লেখাপড়া করে মানুষের মত মানুষ হবে।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নাজমুল হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার।
গভর্নিং বডির সদস্য নূর মোহাম্মদ, সামছুল হুদা, প্রিন্সিপাল নুরুল হকসহ মাদ্রসার শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরে দোয়া বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


