বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মামুন (২৮) কে গ্রেপ্তার করেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদকগ্রেপ্তার মামুন ওই এলাকার নূর মোহাম্মদ মিয়ার ছেলে।


