জানুয়ারি মাসে বন্দরে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৪১টি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৭ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : জানুয়ারি মাসে বন্দরে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৪১টি। এর মধ্যে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে ২৭টি, ধর্ষণ ২টি, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে ২টি, ডাকাতি মামলা ১টি ও অন্যান্য মামলা হয়েছে আরো ৯টি।
তবে এ মাসে বন্দরে কোন হত্যার ঘটনা ঘটেনি। পুলিশের দাবি বছরের প্রথম মাসে বন্দরে আইন শৃঙ্খলা যে কোন মাসের চেয়ে অনেক ভালো। ২৭টি মাদক মামলায় পুলিশ বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এছাড়াও ধর্ষণ মামলায় পুলিশ ১ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।
২৭টি মাদক মামলায় পুলিশ ১ হাজার২২৮ পিস ইয়াবা, ৫১০ বোতল ফেন্সিডিল, ৬৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন ও ২২টি প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা বলে বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো.রফিকুল ইসলাম জানেিয়ছেন।
তিনি বলেন, আমি পূর্বে বলেছি এখনও বলছি আমার কাছে সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের কোন ছাড়া নেই। গত মাসে ৪১টি মামলার মধ্যে ২৭টি মামলাই মাদকের। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য বন্দরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রাতের বেলায় বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশের টহল জোরদার রাখা হয়েছে।


