আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে ১০০ পিস ইয়াবাসহ শাহাবউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার গাজীপুরা এলাকায় রাস্তায় মাদক বিক্রিকালে পুলিশ তাকে আটক করে। আটক শাহাবউদ্দিন ওই এলাকার মৃত ইউসূফ ওরফে ইসার ছেলে।
আড়াইহাজার থানার এসআই সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহাবউদ্দিনকে ইয়াবাসহ আকট করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
আটক শাহাবুদ্দিনকে শনিবার (১ ফেব্রয়ারি) মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


