জ্ঞানের আলো কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ১০:২১ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় জ্ঞানের আলো কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোচিং সেন্টারের পরিচালক মো.সাইফুল ইসলাম খন্দকার, সহকারী পরিচালক মোঃ নুরুন্নবী মাস্টার, আইডিয়াল কম্পিউটার সেন্টারের পরিচালক মো. কামরুল হাসান।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য দিয়ে বক্তারা বলেন জ্ঞানের আলো কোচিং সেন্টার থেকে ১২৫ জন বিভিন্ন বিভাগ থেকে এবছর পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার হলে প্রবেশের পূর্বে রেজিস্টার কার্ড প্রবেশপত্র কলমসহ বৈধ শিক্ষা সামগ্রী অবশ্যই সঙ্গে নিতে হবে, মনোযোগ সহকারে প্রশ্নপত্র পড়ে ধারাবাহিকভাবে উত্তরপত্রে লিখে যাবে। পরীক্ষায় ভালো ফলাফল করে জ্ঞানের আলো কোচিং সেন্টার শিক্ষক ও অভিভাবকদের মুখ ভবিষ্যৎ উজ্জ্বল করবে।আমাদের চেয়ে আরও বড় কিছু হয়ে দেশের ও সকল মানুষের মঙ্গল বয়ে আনবে।


