বন্দরে সরস্বতী পূজা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ১০:১২ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বন্দরে বিদ্যা দেবী সরস্বতী পূজা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা কলম বিতরণ করা হয়েছে।শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বন্দর গার্লস স্কুল সংলগ্ন এলাকায় বন্দর থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক সুকমল চন্দ্র দে'র সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বন্দর থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল।
প্রধান বক্তা ডয়লেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাইফ।
উপস্থিত ছিলেন, বন্দর থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাশ, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তুলসী দাশ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সঞ্জিত সরকার ও শ্যামল দাশ প্রমুখ।


