Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে মমতা স্পেশালাইজ্ড ডেন্টাল কেয়ারের উদ্বোধন 

Icon

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৯:৪২ পিএম

সিদ্ধিরগঞ্জে মমতা স্পেশালাইজ্ড ডেন্টাল কেয়ারের উদ্বোধন 
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে মমতা চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের ৫ম বর্ষ পদার্পণে দোয়া ও মমতা স্পেশালাইজ্ড ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন করা হয়েছে। 


শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় শিমরাইল মোড় হাজী নেকবর আলী সুপার মার্কেটের ৩য় তলায় মমতা চক্ষু হাসপাতাল এ দোয়া ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

মমতা চক্ষু হাসপাতালের প্রধান উপদেষ্টা ও সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক পৌর প্রশাসক আব্দুল মতিন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আ.খ.ম. আবু বকর সিদ্দিক। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যাপক ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ন কবির বুলবুল, বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ অঞ্চলের নির্বাহী সভাপতি গোলাম কিবরিয়া মোল্লা, বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ অঞ্চলের সভাপতি ও ঢাকা মেলিকেল কলেজ এন্ড হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.মাজহারুল হক তপন, বিশিষ্ট শিল্পপতি ও গোধুলী নীর্ট ফ্রেবিক্সের চেয়ারম্যান সামসুল আলম ও বর্ণালী গ্রুপের জেনারেল ম্যানাজার মোঃ শফিকুল ইসলাম। 

 

অনুষ্ঠানটির সঞ্চলানায় ছিলেন মমতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাইনুর রহমান (সাব্বির) ও পরিচালক তানভির হাসান (জয়)। শুভেচ্ছান্তে ছিলেন নারায়ণগঞ্জ জেলা কাজী সমিতির সহ-সভাপতি, বাংলাদেশ কাজী সমিতির সদস্য ও মমতা চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ মাছিহুর রহমান কাউছার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন