Logo
Logo
×

নগরের বাইরে

ঘারমোড়া রেইস পিজিয়ন ক্লাবের পুরস্কার বিতরণ ও পরিচিতি সভা 

Icon

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৯:৩৫ পিএম

ঘারমোড়া রেইস পিজিয়ন ক্লাবের পুরস্কার বিতরণ ও পরিচিতি সভা 
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ঘারমোড়া রেইস পিজিয়ন ক্লাবের উদ্যোগে পুরস্কার বিতরণ ও কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উত্তর ঘারমোড়া বালুর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ক্লাবের সভাপতি মফিজুল ইসলাম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘারমোড়া সমাজ কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিন। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.আরপি.ও. এর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন ভূইয়া, নবীগঞ্জ এলাকার সমাজ সেবক আব্দুল আউয়াল, জল্লারপাড় এলাকার সমাজ সেবক মামুন নওয়াব, প্রভাতী আধুনিক শিশু শিক্ষালয়ের পরিচালক আব্দুল কাদির, দলিল লিখক রাকিব উল্ল্যাহ রাজিব, ব্যবসায়ী আমিনুল ইসলাম, ঢাকেরশ^রী এলাকার ব্যবসায়ী এনামুল হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী শাহজাহান, ব্যবসায়ী কবির বেপারী, আলীনগর এলাকার ব্যবসায়ী মফিজুল ইসলাম দেওয়ানজী প্রমুখ। 


কমিটি পরিচিতি সভা শেষে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিন পিজিয়ন রেইস বিজয়ী ইকবাল হোসেন ও সোহাগকে স্বার্ণপদক ও মোস্তাকিম, মনিরুজ্জামান, মুন্না, মাসুদ আলমগীর ও ফারুককে  রৌপ্যপদক প্রদান করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন