রূপগঞ্জে অলিগলিতে ঔষধের দোকান : প্রশাসনের নেই তদারকি!
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৭:১০ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জের ভূলতা গাউছিয়া এলাকায় অলিগলিতে গড়ে উঠেছে প্রায় দু’শতাধিক ফার্মেসী। তাদের নাই কোন ড্রাগ লাইসেন্স। প্রশিক্ষণ ছাড়া লোকজন দিয়ে চালানো হচ্ছে ফার্মেসীগুলো। নেই কোন প্রশাসনের তদারকি।
উপজেলার ভুলতা তাঁত বাজারেই রয়েছে প্রায় ৩০টির মত ফার্মেসী। এই তাঁতবাজারের র্ফামাসীগুলোতে মেয়াদ উর্ত্তীন ও নিম্নমানের ঔষধে সয়লাভ। এসকল মেয়াদ উত্তীর্ণ ঔষধের সিংহভাগ গাউছিয়া তাঁতবাজার মার্কেটের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে।
অনেকেই তাঁতবাজার মার্কেটকে মিটফোর্ড পাইকারী মার্কেট বলছে। নারায়ণগঞ্জের ঔষধ প্রশাসন কর্মকর্তারা তাঁতবাজারে মেয়াদোর্ত্তীন ও নিম্নমানের ঔষধ তদারকির দায়িত্ন থাকলেও তা দেখে না দেখার ভান করছে বলে অভিযোগ উঠেছে সবমহলে।
এলাকাবাসী জানান, তাঁতবাজারে মার্কেটে গড়ে উঠা ফার্মেসীগুলোতে ভেজাল ও নিম্নমানের ঔষধ বিক্রি করে। এই ভেজাল ঔষধগুলো দেশের গ্রামাঞ্চলের ডাক্তাররা ক্রয় থাকেন। এসকল ডাক্তাররা নিম্নমানের ও মেয়াদোর্ত্তীন ঔষধ গ্রামাঞ্চলে নিয়ে অশিক্ষিত ও অর্ধশিক্ষিত দিনমজুরদের কাছে বিক্রি করেছে।
ফলে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে গ্রামের সহজ সরল মানুষদের। তারা এসকল ঔষধের মেয়াদ আছে কি না বা মেয়াদ উর্ত্তীন হয়েছে কি না, তা দেখার সময় পায়না। তারা এসকল মেয়াদ উর্ত্তীন ঔষধ খেয়ে অসুস্থ হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। গ্রামাঞ্চলের এই ধরনের কিছু চতুর ডাক্তাররা গ্রামের সহজ-সরল মানুষের সরলতার সুযোগটাই কাছে লাগাচ্ছে।
গ্রামের সহজ-সরল মানুষকে বাঁচাতে এগিয়ে আসতে হবে ঔষধ তদারকি সংস্থাকে। নিতে হবে এই সকল অবৈধ ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ। কিছুদিন আগে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয় ও ফার্মেসীগুলোর চিত্র ধরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঔষধ প্রশাসনের কিছু কর্মকর্তা তাঁতবাজার মার্কেটে অভিযান চালায়। আর এ অভিযানে আগেই সংবাদ পেয়ে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
জানা যায় এই সকল অবৈধ ঔষধ ব্যবসায়ীদের সাথে ঔষধ প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা জড়িত থাকার কারণেই এসকল অবৈধ ঔষধ ব্যবসায়ীদের রোধ করা সম্ভব হচ্ছেনা।
সচেতন মহল মনে করেন অতি সত্ত¦র এর মেয়াদ উর্ত্তীন ঔষধ বিক্রি বন্ধ করার জোর দাবী জানিয়েছেন।


