Logo
Logo
×

নগরের বাইরে

মাসুম জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক 

Icon

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ১১:৪৪ পিএম

মাসুম জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক 
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের কৃতি সন্তান মাসুদুর রহমান মাসুম। গত বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক তাকে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত করেন। 

 


প্রচার সম্পাদক পদে দায়িত্ব প্রাপ্তি প্রসঙ্গে মাসুদুর রহমান মাসুম জানান, তিনি দীর্ঘদিন যাবত জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শকে বুকে ধারন করে রাজনীতি করছেন। তাকে জাতীয় পার্টির প্রচার সম্পাদক নির্বাচিত করায় তিনি পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপিকে ধন্যবাদ জানান।

 

বিশেষ করে জাতীয় পার্টির ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব, পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন