Logo
Logo
×

নগরের বাইরে

উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ড আমার পরকালের পাথেয় : এমপি খোকা

Icon

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ১১:৪১ পিএম

উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ড আমার পরকালের পাথেয় : এমপি খোকা
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, ‘আমি এমপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর উন্নয়ন ও সেবামূলক রাজনীতি না করে যদি অন্যদের মত ব্যক্তি স্বার্থের রাজনীতি করতাম ও অন্যের হক মেরে খেতাম তাহলে মানুষ আমাকে ভালোবাসতো না।

 

আমার মুরুব্বীরা আমাকে আদর করে খোকা বলে ডাকতো না। খেঁটে খাওয়া সাধারন মানুষেরা আমাকে বুকে জড়িয়ে নিতো না। একজন রাজনীতিবিদের এটাই সফলতা যে মানুষ তাকে মন থেকে ভালোবাসে। আমি উন্নয়ন ও সেবামূলক রাজনীতি করে মানুষের দোয়া ও ভালোবাসা কামাই করেছি। এটা আমার পরকালের পাথেয়।

 

আল্লাহ আমাকে সঠিক বুঝ দেয়ায় আমি সবসময় তাঁর দরবারে শুকরিয়া আদায় করি।’ ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে উপজেলার সাদিপুর ইউনিয়নে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকা এসব কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়ণে ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হবে। এছাড়া ২১ ফেব্রুয়ারি পূর্বেই এ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের ঘোষনা দেন এমপি খোকা।  


ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী আরিফুল হক, সোনারগাঁ উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু নাইম ইকবাল, আওয়ামীলীগ নেতা আলী আকবর, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আবুল হাশেম, সদস্য সচিব নূর হোসেন মেম্বার, জাতীয় পার্টি নেতা রফিকুল ইসলাম মেম্বার, আশরাফ আলী মেম্বার, মহিলা মেম্বার রোকসানা আক্তারসহ সাদিপুর ইউনিয়নের অন্যান্য মেম্বারবৃন্দ। 


এসময় পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিক হাবিবুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন