Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অসুস্থ

Icon

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ১১:৩৩ পিএম

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অসুস্থ
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে নানা অনিয়ম ও দুর্নীতি। চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। এটাতো স্বাস্থ্য কমপ্লেক্স না! এ যেন একটা কশাইখানা।

 

এখানে অস্স্থু পরিবেশে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। এর পরও রোগীদের কাছ থেকে নেয়া হচ্ছে মোটা অংকের টাকা। এমন মন্তব্য করেন উপজেলার কালী এলাকার শেখ বশির উদ্দিন।

 
বশির উদ্দিন জানান, গত(২৭জানুয়ারী) সোমবার দুপুর ১টায় তার দেড় বছরের ছেলে আব্দুর রহমানের মোসলমানী করাতে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল এ্যাসিসটেন্স ডাঃ মোঃ ইসলাম উদ্দিন অগ্রীম ৩হাজার টাকা দাবী করে। অগ্রীম ১৫শত টাকা নেয়ার পর তার ছেলের মোসলমানীর কাজ করে দেয়। টাকা না দেয়া পর্যন্ত সে কাজ করেনি বলে অভিযোগ করেন।

 
এ ছাড়াও হাসপাতালে আসা আরো কয়েকজন ভুক্তভোগিরা জানান এই সরকারী হাসপাতালে কর্মরত কয়েকজন কর্মচারী আছেন তারা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের কাছ থেকে এভাবেই মোটা অংকের টাকা নিয়ে চিকিৎসা দিয়ে থাকে। এদের কেউ কিছু বলার সাহস পায়না। এরা নাকি রাজনৈতিক নেতার লোকজন। 


তারা আরো জানান, ইমারজেন্সি বিভাগের মেডিক্যাল এ্যাসিসটেন্ট ডাঃ ইসলাম উদ্দিন, প্যাথলজি বিভাগের আলমগীর হোসেন, হাসপাতালের সুইপার সুমন (শফিক)ও ডেলিভারী বিভাগের আয়া আনোয়ারা বেগমের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হাসপাতালে আসা রোগীরা। এরাই এই রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দুর্নীতি করে আসছে।

 

এদের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা প্রতিনিয়ত অন্তহীন ভোগান্তির শিকার হচ্ছে। হাসপাতালে গুরুতর অবস্থায় আসা অনেক রোগীকেই টাকা না দিলে তাদের ঢাকা মেডিকেল কলেজসহ অন্যান্য হাসপাতালে পাঠিয়ে দেয়।


খোঁজ নিয়ে জানা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মাত্র এম্বুলেন্স রয়েছে। এম্বুলেন্সটি ১মাস চললে ৬মাস অকেজো অবস্থায় পড়ে থাকে। বর্তমানে এম্বুলেন্সের একটি চাকা নেই। গাড়ীটি তিন চাকার উপর পড়ে আছে মাটিতে। এতে করে হাসপাতালে আসা রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। এছাড়া হাসপাতালের একটি দালাল চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে রোগীরা। 


জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৮সালে ৫০শয্যায় উন্নীত করা হয়। প্রসূতি, ধাত্রীসেবা কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দালালের দৌরাত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে কর্মরত আয়া ও কর্মচারীরাই জড়িত হয়ে পড়েছে রোগী ভাগিয়ে নেয়ার কু-কর্মে। এতে বাদ যায়নি চিকিৎসকরাও। এত দিনের পর দিন রোগী ভোগান্তি চরমে ওঠেছে। বাড়ছে হয়রানিও।

 

এছাড়া সরকারিভাবে ওষুধের বরাদ্দ থাকলেও বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। এছাড়া টয়লেটের অবস্থা খুবই অস্বাস্থ্যকর। টয়লেটের মধ্যে গেলে সুস্থ্য মানুষও অসুস্থ্য হয়ে যাবে। এছাড়াও হাসপাতালের বেডের অবস্থা আরো নগন্ন। রোগীদের আরো অভিযোগ, ইমারজেন্সি রুমে দায়িত্বরত ডাক্তার রোগীদের সঙ্গে খুব দুর্ব্যবহার করে আসছে।

 

ইমারজেন্সি কোন রোগী গেলে আলাদা করে সম্মানি না দিলে তিনি চিকিৎসা করেন না। হাসপাতাল থেকে ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা করতে সরকারি খরচ থেকে বাড়তি খরচ নিয়ে থাকেন। এতে হতদরিদ্র ও সাধারণ রোগীরা সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি হাসপাতালের সেবা ভাল না এসব বলে রোগীদের মনে তৈরি হয়েছে অনাগ্রহ। তাই কেউ আইনি জটিলতা ছাড়া চিকিৎসা নিতে আসেন না এ হাসপাতালে। 


সূত্র আরো জানায়, উপজেলার বৃহত্তর জনগোষ্ঠীর জন্য এ সরকারি চিকিৎসা সেবা কেন্দ্রটিতে নানামুখি সংকট রয়েছে। এক্সরে মেশিন, আলট্রাসনোগ্রাম, এম্বুলেন্সসহ বিভিন্ন বিভাগীয় গুরুত্বপূর্ণ চিকিৎসক সংকট রয়েছে। 


এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাঈদ আল মামুন বলেন আমার এখানে কিছুটা দুর্নীতি হয় জেনেছি কিন্তু আমার লোকবল সংকট রয়েছে তাই হটাৎ সরিয়ে দিলে ক্ষতি হবে। তবে প্যাথলজিতে সরকারী ভাবে খরচের রেট দেয়া আছে কেউ যদি বেশী নেয় তাহলে  তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর অপরাধের বিষয় লিখিত আবেদন দিলে সুবিধা হবে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন