Logo
Logo
×

নগরের বাইরে

কম্বল বিতরন ও কবরস্থানের ছাউনি উদ্বোধন করলেন কাউন্সিলর বাবু

Icon

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ১০:১০ পিএম

কম্বল বিতরন ও কবরস্থানের ছাউনি উদ্বোধন করলেন কাউন্সিলর বাবু
Swapno

স্টাফ রিপোর্টার : পাইকপাড়া বড় কবরস্থানের আধুনিক ছাউনির শুভ উদ্বোধন, প্রধানমন্ত্রীর তহবিল ও নিজ অর্থায়নে ১২ হাজার কম্বল বিতরণ করলেন নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর করিম বাবু। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে নাসিক ১৭নং ওয়ার্ডর পাইপাগা বড় কবস্থান সংলগ্ন এলাকায়  এ কম্বল বিতরণ ও আধুনিক ছাউনির শুভ উদ্বোধন করা হয়।


এ সময় আব্দুল করীম বাবু বলেন, আমি আমার মায়ের নির্দেশেই সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছি আর এর বিনিময়ে পেয়েছি আপনাদের ভালোবাসা। আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি এর জন্য ধন্য আমি। যতদিন বেঁচে আছি ততদিন আমি এবং আমার পরিবার আপনাদের সেবায় নিয়োজিত থাকবে।

 

আমি মানুষকে খুব বেশী ভালবাসি তাই আমার অপরাধ বেশী। অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদেও সকলের নৈতিক দায়িত্ব। আমাদের একটুখানি সাহায্য আর সহযোগিতাই পারে এসব অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। 


আজকে এখানে যে কম্বল বিতরন করা হচ্ছে সেখানে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৩০০ পিছ  এবং আমার নিজ অর্থায়নে আরো ১২ হাজার কম্বল দেওয়া হচ্ছে। পাশাপাশি পাইকপাড়া বড় কবরস্থানে মানুষের সুবিধার জন্য আমার নিজ উদ্যোগে একটি ছাউনি তৈরি করেছি। যার আয়তন ৫৭০ বর্গ ফিট।


মুরাদ হোসেন বাদলের সভাপতিত্বে উত্ত অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, খাঁজা মহিউদ্দিন, আসলাম সরদার, সালাউদ্দিন দেওয়ান, জামাল উদ্দিন মৃধা, হাজ্বী জামান, হাজ্বী ইকবাল হোসেন, এম.আর.কে রিয়েন সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন