যুগের চিন্তা ২৪ : আড়াইহাজারে আলিফ লাম ফিলিং এন্ড এলপিজি ষ্টেশন এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলিফ ট্রেডার্সের চেয়াম্যান সাইজউদ্দিন মাতবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়াম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মোঃ রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান, আড়াইহাজার পৌরসভার মেয়র মোঃ সুন্দর আলী, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, ব্রাক্ষ্মন্ধী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃ লাক মিয়া, সামসুল হক ভুইয়া, জহিরুল হক ভুইয়া, আলিফ লাম ফিলিং এন্ড এলপিজি ষ্টেশনের চেয়ারম্যান মোঃ মাসুম পারভেজ (মাসুম) প্রমূখ।


