Logo
Logo
×

নগরের বাইরে

মাদক বিক্রেতাদের বাড়ি ভাড়া দিবেন না : অতি. পুলিশ সুপার ইমরান 

Icon

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ০৯:৪৫ পিএম

মাদক বিক্রেতাদের বাড়ি ভাড়া দিবেন না : অতি. পুলিশ সুপার ইমরান 
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী বাড়ির মালিকদের সিকিউরিটি ম্যান নিয়োগ, সিসিটিভি স্থাপন করার আহ্বান জানিয়ে বলেন, নিজেদের নিরাপক্তার দায়িত্ব নিজেদেরকে নিতে হবে। সব কাজ সরকারকে করতে এমন যেন না হয়।

 

কিছু কাজ আছে সবাই মিলে করলে সহজে সমাধান হবে। যারা মাদক বিক্রি করে তাদের বাড়ি ভাড়া দিবেননা। একটি সুন্দর বাংলাদেশ গড়তে সামাজিক শিষ্টাচার প্রয়োজন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকালে সৈয়দপুর কড়ইতলায় কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ নাজির উদ্দিন আহম্মেদ,সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আব্দুল হাই,অফিসার ইনচার্জ (কমিউনিটি) সঞ্জয়, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন,গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান শিকদার, গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন সওদাগর, কমিউনিটি পুলিশের ৪ নং ওয়ার্ড সভাপতি নাজির হোসেন ফকির, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জসিমউদদীন, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবিএম আজহারুল ইসলাম প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন