বন্দরে শেখ জামাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ০৯:৪২ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরের শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা ও মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় বন্দর উপজেলার হালুয়াপাড়া স্কুল প্রাঙ্গনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহম্মেদের সভাপতিত্বে বিদায় সংবধর্ণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম. এ. রশীদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক খন্দকার শামীমা খানম, নাসিক ২৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ারা হোসেন আনু, ইউপি সদস্য নবীর হোসেন, ফয়েজ, যুবলীগ নেতা বাদশা ও অভিভাবকবৃন্দ।


