বন্দর প্রতিনিধি : বন্দরে ট্রাক চাপায় ১০৮ বছর বয়সের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। বৃহস্পতিবার সকালে নিহত বৃদ্ধার জানাযা শেষে কামতাল ডাক সমাজ কবরস্থানে দাফন করা হয় বলে জানা।
এরআগে গত ২৯ জানুয়ারী বুধবার রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। গত ২৮ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ড মসজিদের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।


