Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Icon

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ০৯:৩৮ পিএম

বন্দরে ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Swapno

বন্দর প্রতিনিধি : বন্দরে ভ্র্যামান আদালত অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। গত ২৯ জানুয়ারী বুধবার দুপুরে বন্দর উপজেলার তিনগাও এলাকায় এ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


জানা গেছে, বন্দর উপজেলার সহকারি (ভূমি) কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিফা খানের নেতৃত্বে তিতাস কর্তৃপক্ষ বন্দর ইউনিয়ননের তিনগাঁও এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নর জন্য অভিযান চালায়। ওই সময় ভ্রাম্যমান আদালত উপজেলার তিনগাও, মিনারবাড়ী, পদুঘর, ওলাক, লাঙ্গলবন্ধ ও কাইকারটেকের প্রায় ১৫ হাজার অভেধ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করা হয়। 


এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিফা খান গনমাধ্যম কর্মীদের জানান, অভিযানের সময় উল্লেখিত এলাকার প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে অধৈধ গ্যাস সংযোগের পাইপ উপরে ফেলা হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন