রূপগঞ্জে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রতিবন্ধির মৃত্যু
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ০৯:৩৬ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মিতু আক্তার (১৭) নামে এক প্রতিবন্ধি কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।
নিহত মিতু গাইবান্দার সুন্দরগঞ্জ থানাধীন শান্তিরাম গ্রাম ও বর্তমান কাঁচপুর হাইওয়ে থানার পাশে আবেদ আলীর বাড়ীর ভাড়াটিয়া আব্দুল মতিনের বাক প্রতিবন্ধি মেয়ে
ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই আজাদ জানান, বৃহস্পতিবার সকালে মিতু আক্তার তার মা মোসলেমা ও ছোট বোন মনিকার সাথে কাঞ্চন বাজারে সাহায্য তুলতে আসে।
দুপুর আড়াইটার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের চরপাড়া এলাকায় গাড়ীতে উঠার জন্য সড়ক পারাপারের সময় গাজীপুরগামী গরীবে নেওয়াজ কার্ভাডভ্যানের (ঢাকা মেট্রো-১৮-১৮৪৩) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছিন্নবিন্ন লাশটি উদ্ধার করেন ও ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করেন।


