Logo
Logo
×

নগরের বাইরে

আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা 

Icon

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ০৪:২৯ পিএম

আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা 
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া, বিদায়ী সংবর্ধনা ও নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ফতুল্লার কুতুবপুরে বিদ্যালয় প্রঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপত্বি মো.আক্তার হোসেন মোল্লা। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান, হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও সাবেক মেম্বার ফজলুল হক, হাজী মো. আক্তার হোসেন, মো. লুৎফর রহমান, সমাজসেবক মো. জাকির হোসেন প্রমুখ।  


স্কুলের শিক্ষক মো.মুনির হোসেন ও সাজিদ মাহমুদের সঞ্চালনয় এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক সোহেল রানা, মহিউদ্দিন, সাইফুল্লাহ, মৌসুমী, সুবর্না, সানোয়ার হোসেন, শামসুদ্দিন শামীম, মাকসুদা মিজান প্রমুখ।        

     
হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ শিক্ষাবর্ষে সাধারণ শাখার বিভিন্ন গ্রুপের ৫৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। স্কুল ও পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিলের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া ও শিক্ষা সামগ্রী প্রদানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন স্কুলের ম্যানেজিং কমিটি ও স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন