বন্দর (যুগের চিন্তা ২৪) : ৫লাখ টাকা যৌতুকের দাবিতে ২ সন্তানের জননীকে বেদম পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত ২৮ জানুয়ারী মঙ্গলবার রাতে ভূক্তভোগী গৃহবধূ রোকসানা বেগম বাদী হয়ে বন্দর থানায় নারী ও মিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা ণং- ৩৮(১)১৯।
মামলা সূত্র জানা গেছে, গত ১৭ বছল পূর্বে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার চন্ডিপুর এলাকার মৃত রোস্তম আলী মিয়ার মেয়ে রোকসানা বেগমের সাথে বন্দর আমিন আবাসিক এলাকার আব্দুল হাওলাদারের ছেলে আসিফুর রহমান ওরফে সুজনের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ২টি কন্যা সন্তানের জন্ম হয়।
এর ধারাবাহিকতায় আসিফুর রহমান পরকিয়া প্রেমে আসক্ত হয়ে পরে। বিষয়টি আসিফুর রহমারে স্ত্রী জানতে পেরে স্বামীকে বাধা নিষেধ করে। ওই ঘটনার জের ধরে স্বামী আসিফ তার স্ত্রীর নিকট ৫লাখ টাকা যৌতুক দাবি করে। গত ২৮ জানুয়ারী বিকেল সাড়ে ৫টায় ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে ২ সনন্তানের জননীকে বেদম পিটিয়ে জখম করে।
এ ঘটনায় ভ’ক্তভোগী গৃহবধূর এলাকায় বিচার চেয়ে না পেয়ে এ ব্যাপারে মঙ্গলবার তার বিয়ের ১৭ বছর পর যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।


